অঞ্জন ব্যানার্জি

পড়িস— একটা লাল বই দিয়ে টুনুদা বলেছিল,

উপলব্ধির মহিমায় জীবন বদলে দিল।

কোন গাছের কোটরে রাতে বাস করে,

আমি জানতাম কোথায় থাকে রাতের অন্ধকারে,

পুলিশকে বলিনি সন্ধান শত অত্যাচারে,

টুনুদা-র পরিবর্তে আমি গেছি জেলে,

নবম শ্রেণির ছাত্র, দীর্ঘ কারাবাসে।

আজ টুনুদা অবসরপ্রাপ্ত বড়ো অফিসার

ছেলে বিদেশে,  নিজের সুখের সংসার।

আমি স্বপ্ন ফেরি করি জলে-জঙ্গলে

আমি কর্তাব্যক্তিদের কড়া নজরে।

Comments