রহিত ঘোষাল

মৃত্যুর নেগেশন, 
আখড়ায় অন্তর্বাস খুলে পড়ে আছে—
রূপের বিপণি,
আটপৌরে তুমি, আমার রণকৌশল বলতে
কিছুই নেই, ঝাঁপিতে বেলুন রাখা,
মরমিয়া ছাতিমের ঘ্রাণ,
এই ভ্রান্তিবিলাস, এই মৈথুন,
আত্মখননের কথা বলে তুমি
স্রোতের বিপরীতে নিশ্চুপ,
অপরিমাপ্য হৃদ্‌জগতের
কথা তোমাকে বলা হয়নি,
নিদ্রাহীনতায় এখন আমার,
হতবুদ্ধিতায় আমার—
মেহফিল জমে আছে

Comments