কাকলি দাস

পিয়ানোর কি-বোর্ড, সুখ-দুঃখের পাশাপাশি বাস
আলোর পরে অন্ধকার, তারপরে নতুন ভোর
তরঙ্গ ভেসে ছুঁয়ে দিয়ে যায় অন্তরবাসের কর্নার
বেচাকেনার বাইরে পড়ে থাকে একটুকরো টানাপোড়েন 
ওখানেই চলে পিট্যুইটারির রোজনামচা
কখনও অলস দুপুর, কোথাও মাঝরাত
উপগ্রহ হেঁটে চলে অনবরত, সাক্ষ্য-প্রমাণ নিয়ে
রাধার অভিসার অ্যান্ড্রয়েডে সীমিত
প্রেম আসে, যায়। এসএমএস, ভিডিও কল, ই-মেইলে
মনখারাপি আর থাকে না পিয়নকাকুর ঝোলায়
তবু আজও রোদ ওঠে, বিকেল হয়, পাখি গান গায়

Comments