মনোজ অধিকারী

নদীর কাছে একা-একা বসে থাকি
জলের কাছে বাড়িয়ে দিই হাত
দু'চোখে ঢেউয়ের কোলাহল, তাই তো
দেখতে পাইনি, অসহায় সমতল!

সেদিন রাত গেল এমনইভাবে একাকী
ঝরে পড়লো নক্ষত্র ঝাঁকে-ঝাঁকে
ফেরা হলো না নিজের কাছে এতদিনেও

ঘর নিজেকে সাজিয়ে রাখে যেনতেন
বেঁচে থাকার আশ্বাস এইটুকু, নদী বয়ে যায়।

Comments