আত্মীয়-পরিজন ক্রন্দনরত। শববাহী যান বাড়ির বাইরে অপেক্ষায়। তিন বছরের শিশুপুত্র অবাকদৃষ্টিতে তার মুহ্যমান পিতাকে জিজ্ঞাসা করে— বাবা, মা'র কী হয়েছে?
— মা আকাশে তারা হয়ে চলে যাচ্ছে।
— আমিও মা'র সাথে যাবো।
— না বাবু, তারার দেশে একাই যেতে হয়।
— আর আসবে না?
— তারা হলে কেউ ফিরে আসে না রে!
পিতা তার পুত্রকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে। হাত তুলে আকাশের দিকে অঙ্গুলিনির্দেশ করে।
— তবে আমাকে একটা উড়োজাহাজ কিনে দিও...
Comments
Post a Comment