কাকলি দাস

মান্ধাতার আমলের টেলিফোনটার দিকে তাকিয়ে ছিলাম। ভাবছিলাম কেন বদল হয় দিন, কেন এগিয়ে যায় সভ্যতা...চেষ্টা করছি অনেকক্ষণ ধরে কিছু লিখতে, কিন্তু পারছি না...চিনচিনে যন্ত্রণাটা আসলে অ্যাওটিক ভালভে। গতকাল রাতটা ব্ল্যাকহোল মনে হয়েছিল...অনুভব করেছি, অক্সিজেন ছিল না সারা ঘরে...শুধুই কার্বন ডাই অক্সাইডের আধিক্য...একটা মোম জ্বালতেও পারিনি...তাকিয়ে থেকেছি কালো হয়ে যাওয়া ক্যানভাসে...কোনো কামার বুঝবে না কোনোদিন হাতুড়ি পেটানোর তীব্রতা...সে শুধু মনের সুখে হাপর টানে আর দগদগে লাল লোহাকে পিটিয়ে চলে...

Comments