পুড়তে-পুড়তে শূন্যে ওড়ে
ঝলসে যাওয়া শরীরজুড়ে
ফোসকা পড়ে
হয়তো কিছুই শাশ্বত নয় বলে
মিথ বলে সব উড়িয়ে দিতে পারি
দীর্ঘদিবস কান্নাজলে ভিজে
তোমার জন্য উড়িয়ে দিলাম শাড়ি
এক শহরের গল্পগুজব হলে
মোহের ভেতর পুড়তে থাকে নারী
বিচ্ছেদ তার হাতের মুঠোয় এলে
তেষ্টা পুষে জ্বালায় তরবারি।
Comments
Post a Comment