আমার বসন্ত বরাবরই ভণিতা, স্বাধীন কোনো বিরহীভাবে পুড়ছে ছাইসর্বস্ব অবশেষ!
সমুখে নির্ণীত পথঘাট তবু পথ ঘুরে বাড়ি ফেরা
কিছু পথিকের অভ্যাস,
এসব কঠিন রোগ আর বিরল তৃষ্ণার মতো দৃশ্যে তো
মানুষ অনভ্যস্ত,
ভুল করে সমবেত আগ্ৰাসে যখন মেতে ওঠে ভুখ,
আড়ালে কেউ তখন গিলে খায় ক্ষুধার্ত খিদেকে!
কলাকৌশল ঘিরে ব্যর্থ ভ্রুকুটি,
দিন যায়, নীরোগ শরীরে ধরে অজানা পচন।
অপেক্ষায় থাকে ফুরিয়ে যাওয়া বিন্দুর অম্লান হাসিদল, আর সম্বর্ধিত যন্ত্রণারা!
Comments
Post a Comment