মনোজ অধিকারী


প্রচার শেষ। মাইকম্যান তার গুছিয়ে নিচ্ছে
হাতের মুঠোয়, যেমনটি সাজানো ছিল
চেয়ারগুলো আর নেই

বাচ্চাগুলো পোস্টার ছিঁড়ে মুখ ঢেকে নিচ্ছে
প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রীর আদলে
এক আশ্চর্য গন্ধে

আজ নিজেকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে
মাথায় হাত বোলানো, রকমারি স্পর্শ
না-ফেরার প্রতিশ্রুতি।

Comments