রঞ্জনা বসু

টেরাকোটা সৌন্দর্যে আঙুলের সহজ ওঠানামায় 
গল্প লেখা হয়, শিল্পীর শ্রমে। অনন্ত সময় জুড়ে
নিখুঁত বুনোটে যেন প্রাণের সঞ্চার! 
তার একটুকরো হাসিতে দুলে ওঠে ভাঙাচোরা জীবন, 
ভাতের পাতে ডাল। 
আঙুলের ইতিহাস নিভে গেলে, মৃত প্রাণ পড়ে থাকে। 
শিল্পীর মৃত্যু হলে, কিছুই থাকে না আর
গল্পের মাঝখানে ছড়ানো অন্ধকারে
স্বপ্নের শরীর জুড়ে থেকে যায়
শুধুমাত্র দুঃখের অনুবাদ। 
সামনে শূন্য মাঠ। উত্তর ও নিরুত্তরের মাঝে
ভবিষ্যৎ হেঁটে যায় ভাঙনের পথে। 
শিশুদের সিলেবাসে বসে আঁকো প্রতিযোগিতা। 

Comments