রহিত ঘোষাল

এই জাগ্রত সমকাল—
রেখে গেছে সিঁড়ির কাছে অনাদর,
এই প্লাস্টিকের ফুটপাথ,
অভিমান গলা টিপে ধরে,
আমিও হাঁটা থামিয়ে দেখে নিই পরিসর,
কল্পনা প্রস্ফুটিত হয়—
একলা পড়ে থাকে ঠান্ডা জলের গ্লাস,
ইঁদুরদৌড়ে কেটে গেছে যৌবন,
ভুল-বোঝাবুঝির মাঘীপূর্ণিমা,
ঘরের কোণে ময়লা কাচতে দেওয়া জামাকাপড়,
লঘুবন্ধনী,
মতবিরোধ, আর তার সাথে একটি দীর্ঘ কফি-ডেট।

Comments