ছড়িয়ে পড়ে ভালোবাসা, ঘাটের সিঁড়ির ধাপে
সূর্যাস্তের সময় গোনে জপের মালা
কুয়াশা ভেদ করে প্রতিধ্বনি ছুটে আসে
অন্তিমের পদক্ষেপের
পলাশ ফোটার শব্দ কখনও শোনে না চৌকাঠ
ঝরে-পড়া টোকা দেয় জানলায়
আনাগোনা থেকে যায় পথিকের
শুধু মনে পড়ে না কখন কীভাবে
সে পেতেছিল বিছানা, বারান্দার আনাচে
Comments
Post a Comment