নিজেকে যতটা ভাঙতে পারলাম তার প্রতিটি অণু-পরমাণুতে আলো এসে পড়েছে বুদ্ধপূর্ণিমার। আবহাওয়া-সংগীতের মতো বুকের ভিতর বয়ে চলেছে ঝোড়ো হাওয়া। লিখতে পারলাম কই তোমাদের মতো ব্যথা যন্ত্রণা দুঃখ আপৎকালীন অনুশোচনা! একটু যন্ত্রণা পেলেই বুকের ভেতর শুয়ে পড়ে ছোট্ট কুকুরছানা। এখন আমরা আরও অমানুষিক, বেপরোয়া এগলি-ওগলি তাড়া খেয়ে ঘুরে বেড়াচ্ছি অচেনা কুকুরের মতো, হে প্রভু।
Comments
Post a Comment