দিনকাল ক্রমশ পাল্টে যাচ্ছে। দ্রুত সবকিছু সরে যাচ্ছে ছায়ার মতন। যেন সবই আছে হাতের মুঠোয়, অথচ নেই। এই নেই-এর সংখ্যাটা ক্রমশ বাড়ছে। অর্বাচীন ভাবে, এসব নিয়ে সে ভাববে না। সে তো অর্বাচীন, মুখ্যুসুখ্যু মানুষ, সে এসবের কী বোঝে? তবুও ভাবনারা ছাড়ে না। তারা কীভাবে যেন মাথার মধ্যে সেঁধিয়ে যায়, তারপর জননদ্বার দিয়ে সন্তান প্রসবের মতো বেরিয়ে আসে।
অর্বাচীন যতই বলে, চুপচাপ বসে থাক। অমনি তারা সমস্বরে বলে ওঠে, আমরা হাঁপিয়ে উঠেছি। এবার তেলাপোকার মতো ছড়িয়ে পড়বো।
অর্বাচীনের মাথায় ক্যাঁৎ করে একটা লাথি মারলো ওই 'তেলাপোকা' শব্দটা। কী কাণ্ডই না হচ্ছে! একটা শব্দ লাখ-লাখ ছেলেমেয়ে জোগাড় করে ফেললো! এমনকি রাজধানীতে কয়েক হাজার হইচই করে সরকারের চুলে গিঁট বেঁধে দিল!
অর্বাচীন ভাবলো, আচ্ছা, তেলাপোকা কি নিরীহ? আগে রান্নাঘরে খুব থাকতো। লালচে রঙ, মাথাটা কালো, তার নিচে হলুদ দাগ। কী সোন্দর গো! আচ্ছা, দেশের প্রধান বিচারপতি খামোকা বেকার যুবসমাজকে তেলাপোকা বললেন কেন? বুজেচি, তিনি নিশ্চয়ই তেলাপোকাকে ভয় পান। আমি জানি, আমি জানি।
কী জানে সে? আসলে তার ছোটবেলায় দেখতো, রান্নাঘরে ছোটো-বড়ো তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে। তারা সবজির ঝুড়িতে ঢুকে যায়, ডুলিতে ঢোকে, এমনকি চালের হাঁড়িতেও ঢুকে যায়! তেলাপোকা তাড়ানোর জন্য মা চিৎকার করে, ঝাঁটা হাতে দাপিয়ে বেড়ায়, লাফালাফি করে। ঝাঁটা দিয়ে একটা মারে তো দশটা বেরিয়ে আসে। এক ঘর থেকে অন্য ঘরে ঢুকে যায়। অর্বাচীনের এক তুতো বউদি এসেছিল বেড়াতে। তা সে বেচারির কাপড়ের নিচ দিয়ে সুড়ুৎ করে ঢুকে গেল। বউদি তো এক লাফ দিয়ে চিৎকার করতে-করতে বাথরুমের দিকে দৌড়।

সে না-হয় হলো। তা এই যে ছেলেমেয়েগুলো তেলাপোকার মতো রাজ্যে-রাজ্যে ছড়িয়ে পড়ছে, তা এদের দলের নাম ককরোচ জনতা পার্টি হলো কেন? তবে নামটা কিন্তু বেশ। দেশের শাসক দলের সঙ্গে বেশ মিলিয়ে রাখা। আচ্ছা, একটা ভাবার বিষয়, দেশের প্রধান বিচারপতি ওদের ককরোচ বললেন, আর অমনি দলটা হয়ে গেল? আমেরিকায় বসে এক তুখোর ছেলে দলটা গড়ে ফেললো? আবার আন্দোলন শুরু করে দিল! হুঁ-হুঁ বাবা গন্ধটা কেমন সন্দেহজনক।
আচ্ছা, সমাজমাধ্যমে একটা পার্টি হতে পারে?
পারে, পারে।
কিন্তু কী করে হয়?
দেখছ না বাপু, তেলাপোকা নিয়ে বিশেষজ্ঞ-অবিশেষজ্ঞ সকলের কেমন মাথাব্যথা। কেউ বলছে বিদেশি চক্র কাজ করছে, কেউ বললো এসব আমেরিকার কীর্তি, কেউ চিনের ভূতও দেখে ফেলেছে। আবার একদল নাদস্বরে বলছেন, এসব ডিপ স্টেটের খেলা।
আচ্ছা, এই তেলাপোকারা বলছে তারা সরকার দখল করবে না, শুধু অনিয়মের প্রতিবাদ করবে। তাহলে ডিপ স্টেটের সঙ্গে এর সম্পর্ক কী?
ভাবনায় পড়ে গেল অর্বাচীন। যতই ভাবে ভাববে না, ততই ভাবনাগুলো মাথার মধ্যে কিলবিল করে। সে ভাবে, আচ্ছা, ডিপ স্টেট মানে কি গভীর রাষ্ট্র ? ধুস, তা আবার হয় নাকি!
—তাহলে?
—গভীর জলের মাছ।
—ওরা কি বিদেশের নদী থেকে আসে?
—ধুস! সব দিশি নদীর মাছ। মাঝেমধ্যে বিদেশি মাছও যে ঘোলা জলে ঢুকে পড়ে না, এমন নয়। তবে হাল থাকে দিশিদের হাতে।

—বুঝলাম না।
—শোনো, একটা রাষ্ট্রের শাসনব্যবস্থার সমান্তরাল একটা শাসনব্যবস্থা গড়ে তুলে রাষ্ট্রকে অশান্ত করে, প্রবল সরকারবিরোধী মনোভাব তৈরি করে সরকার বদলের খেলা।

—কারা করে এসব?
—দেশের গোয়েন্দা বিভাগ, আমলা, পুলিশ বিভাগ, প্রশাসনের একটা বড়ো অংশ। সঙ্গে বিদেশি গোয়েন্দাদের মদত থাকে। দরকার হলে তারা একটা নতুন দলও তৈরি করে দিতে পারে। এই ধরো না, দেশের প্রধান বিচারপতি যেই দেশের যুবকদের বললেন আরশোলা, আর অমনি আরশোলা পার্টির জন্ম হয়ে গেল! কে করলো? না, একটা বিরোধী দলের প্রচার বিভাগের প্রাক্তন এক তুখোড় ছাত্র। তাকে দিয়েই খেলিয়ে দিলেন, ওদের দাবিগুলোকে সামনে রেখে। তাকে বিশেষ পাহারায় রাখা হলো। এবার রাজ্যে-রাজ্যে এদের দল যেমন ছড়িয়ে পড়বে, তেমনি সরকার খুব বেশি করে জনবিরোধী কাজ করবে। এর বেশি আর কিছু বলছি নে।
অর্বাচীন মাথা চুলকে বললো, সকলই গরল ভেল।

Comments
Post a Comment