বন্যা ব্যানার্জি

কিছু- কিছু কবিতার বড্ড মিল
একই কথা বলতে চায়
কিন্তু শোনা হয় না।
কিছু-কিছু কবিতা "ভাত আনো বড়ো বৌ"-এর মতো।
আবার কিছু-কিছু কথা না-রাখা কবিতা 
যেখানে বরুণা আছে, বাবা আছে, নাদের আলিও। 
কিন্তু একটাও রয়্যাল গুলি নেই বলে 
বিপ্লব ঘটানো গেল না। 
বছরের পর বছর পার হয়ে গেলেও 
শাসকের কাপড়ের হদিস মেলেনি। 
বৃষ্টিনগ্নতায় ভরে গেছে আমার ছাপোষা লেখার ঘর।

Comments