একটি ধানখেত।
অতিক্রম করি ভাঙা জীবনপর্ব
নদীর মোহানা
শুকিয়ে যাওয়া আদিগঙ্গা।
কিছুদূরেই ছিল বনহোগলা
ঘাসজমি ও খোলা মাঠ
জলভরা পুকুর ও মনোহর ডাকাতের
কালীবাড়ি—
এখন বড়ো রাস্তা বড়ো শহর।
চারপাশে সাইনবোর্ড ও 'আমাকে দ্যাখো'
বা
'আমাকে দ্যাখো'-র প্রতিযোগিতা।
কারা-কারা বিনাবাধায় দেওয়াল তুলছে
কেউ শয্যাশায়ী।
সব অতিক্রম করা সহজ নয় জীবনে
তবু চেষ্টা।
Comments
Post a Comment