সুশান্ত সেন

একটা 'শূন্য' গাছ থেকে পেড়ে নিয়ে মুড়ে রেখেছি হৃদয়ে অথবা অনন্ত আকাশ থেকে একটা 'শূন্য' নেমে এসে মনের ভেতর বাসা বেঁধেছে। 

এইরূপ ভাবনার উৎসসন্ধানে দেখি, আজকের সমস্ত ট্রেন বাতিল
কারণ, ময়ূরাক্ষী জল ঢেলে সব ভাসিয়ে দিয়েছে।
সেই বন্যায় ভেসে যাচ্ছে জীবন-যৌবন ধন-মান।

সন্ধান সন্ধান সন্ধান...
পরিশেষে বোঝা গেল এত অসহায়তার কারণ, আমার আর কিছু দেওয়ার নেই, কোনো কিছু পাওয়ারও নেই। 

নিরন্তর এক বিফলতা পাশে নিয়ে কোনো সৃষ্টি কি সম্ভব?

Comments