সুশান্ত সেন
বহুতলের নিচে হাঁটার সময়
একটা বেড়াল মুখ ভেংচিয়ে খ্যাঁক করে উঠলো
ভেবেছে, ওর সীমানার ভেতর চলে এসেছি।
পাশ কাটিয়ে চলে যাবার ঠিক
আগের মুহূর্তে দেখলাম
ও এখনও থাবা উঁচিয়ে রয়েছে।
ব্যারিকেড দেওয়া সীমানার কাছে
যেই চলে এসেছি
তৎক্ষণাৎ রক্ষী খ্যাঁক করে উঠলো
ভেবেছে, সীমানার ভেতর ঢুকে পড়তে চাই।
পাশ কাটিয়ে যাবার সময় দেখি
সন্দেহচোখে আমার দিকে চেয়ে রয়েছে।
গন্তব্যে পৌঁছাতে হবে
যত বাধাই আসুক-না কেন
তাই চেষ্টা, চেষ্টা, চেষ্টা।
একটু আগেই চেষ্টা গোলাপফুল হয়ে ফুটে উঠলো।
Comments
Post a Comment